জোকন 200 ট্যাবলেট: ফাঙ্গাল ইনফেকশনের শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ

আজকের পর্বে আমি এই জোকন 200 ট্যাবলেট নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন? কোন কোন ধরনের স্কিন ইনফেকশন হলে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকেন? এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কী? কতদিন খেতে হবে? কিভাবে খেতে হবে? এই মেডিসিনের ডোজ কেমন হবে? এই মেডিসিন খেলে কোন কোন ধরনের সাইড ইফেক্ট হতে পারে? এই মেডিসিনের দাম কত? কোথায় পাওয়া যাবে? বিস্তারিত জানতে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

আপনি আমার পাশে যেটি দেখছেন এটি জোকন 200 ট্যাবলেট। এর ভিতরে যে কম্পোজিশন আছে সেটি হল ফ্লুকোনাজল 200 মিলিগ্রাম। এটি তৈরি করেছে এফডিসি লিমিটেড কোম্পানি আর নাম দিয়েছে জোকন 200। এটি এক পাতায় ৪টি ট্যাবলেট পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য ৭৮ টাকা। সময়ের সাথে সাথে এর দাম বাড়তেও পারে আবার কমতেও পারে।

কম্পোজিশন ও বিভিন্ন স্ট্রেন্থ

এই জোকন ট্যাবলেটের মধ্যে যে ওষুধ থাকে সেটি হলো ফ্লুকোনাজল। এই ফ্লুকোনাজল ৫০ মিলিগ্রাম, ১০০ মিলিগ্রাম, ১৫০ মিলিগ্রাম, ২০০ মিলিগ্রাম আর ৪০০ মিলিগ্রাম পাওয়া যায়। কোন রোগীর কত মিলিগ্রামের প্রয়োজন — সেটা রোগীর বয়স, ওজন আর রোগের উপরে নির্ভর করে। আজকের পর্বে আমি ২০০ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে আলোচনা করছি।

এই ফ্লুকোনাজল ট্যাবলেট যদি আপনি মার্কেটে কিংবা আপনার এলাকায় জোকন নামে না পান তাহলে এর বিকল্প হিসেবে আপনি ওয়ানক্যান কিংবা সিসক্যান নামেও কিনতে পারেন। এই ফ্লুকোনাজল মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তবে সবথেকে ভালো ব্র্যান্ডেড ওষুধ হলো জোকন, ওয়ানক্যান আর সিসক্যান।

কোন ধরনের সমস্যায় ব্যবহার হয়

এটি হল এক প্রকারের অ্যান্টিফাঙ্গাল ওষুধ। যেকোনো ধরনের ছত্রাক সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। মানবদেহে প্রায় ২০ থেকে ২৫ রকমের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। ফাঙ্গাল ইনফেকশনগুলি শরীরের বিভিন্ন অংশে হতে পারে। যেমন হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, চুলের মধ্যে হতে পারে, মুখের জোয়ালে, মুখের মধ্যে, জিভে হতে পারে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে হতে পারে, হাতে ও পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে হতে পারে, হাতে ও পায়ের নখে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।

এছাড়াও নারী ও পুরুষের উরুর সংযোগস্থলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এছাড়াও যৌনাঙ্গের আশেপাশে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যোনিতে হতে পারে ও লিঙ্গেও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এছাড়াও আমাদের ব্রেনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ফুসফুসের মধ্যেও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।

চিকিৎসা সেবা

তাই যদি কোনো ব্যক্তির ফাঙ্গাল ইনফেকশন, বিশেষ করে দাদ, হাজা, চুলকানি, একজিমা ও মহিলাদের যদি সাদাস্রাবের সমস্যা থাকে তাহলে বিনা চিকিৎসায় ফেলে রাখবেন না। তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। অনেক অঙ্গ-প্রত্যঙ্গে ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তাই কখনোই বিনা চিকিৎসায় ফেলে রাখবেন না। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। আপনি যদি চান তাহলে আপনি আমার সাথেও পরামর্শ করে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন।

এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, বয়স, ওজন আর শারীরিক সমস্যার কথা লিখে আমাকে জানাবেন। আপনার কোন কোন ধরনের ওষুধের প্রয়োজন হবে — সেগুলি লিখে প্রেসক্রিপশন করে তার ছবি তুলে আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আমার পারিশ্রমিক মাত্র ৯৯ টাকা। মাত্র ৯৯ টাকার বিনিময়ে পারিশ্রমিক দিয়ে আপনি যেকোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা আমার কাছ থেকে নিতে পারেন।

ডোজ, ডিউরেশন ও সাইড ইফেক্ট

প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানাবো এই জোকন 200 মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ এবং ডিউরেশন কেমন হবে। এই জোকন 200 মিলিগ্রাম ট্যাবলেট এটি সপ্তাহে একটা করে ট্যাবলেট খেতে হয়। এটি কখন খাবেন — যেকোনো সময় খাওয়া যায়। সকালে, দুপুরে কিংবা রাত্রে যেকোনো সময় আপনি খেতে পারেন। খাওয়ার আগেও খাওয়া যায়, খাওয়ার পরেও খাওয়া যায়। তবে আমি আমার পেশেন্টদেরকে সবসময় বলি রাত্রে খাবার পর খেতে।

এটি একটানা চার সপ্তাহ খেতে হয়। এমনকি চার সপ্তাহের বেশিও খেতে হতে পারে। এটা রোগীর রোগের উপরে নির্ভর করে। তবে সর্বনিম্ন ডোজ চার সপ্তাহ। যদি প্রয়োজন হয় রোগীর চার সপ্তাহেরও বেশি দেওয়া হয়।

এই ওষুধের কিছু সাইড ইফেক্ট আছে। সেগুলি হলো মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি হওয়া, পেট ব্যথা। তাই এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন।

এছাড়াও যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে — তারা এই ওষুধটি খাবেন না। যদি খেতেই হয় — একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। এছাড়াও যে সমস্ত মায়েরা গর্ভবতী — তারা এই ওষুধটি খাবেন না। এই ওষুধ খেলে গর্ভে থাকা শিশুর বা ভ্রূণের ক্ষতি হতে পারে। তাই এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। বারবার বলছি।

উপসংহার

তাহলে পরিষ্কার বোঝা গেল আজকের আর্টিকেল। আজকের আর্টিকেলএখানেই শেষ করছি। আগামী দিনের আর্টিকেল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

Netbazardot.com
Netbazardot.comhttps://netbazardot.com
Medicine is the science and practice of caring for patients, managing the diagnosis, prognosis, prevention, treatment, palliation of their injury.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles