নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়

আজকের পর্বে আমি নরমোস এবং নরমোস ডিএস এই দুটি ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন? মহিলাদের কোন কোন ধরনের শারীরিক সমস্যায় ডাক্তাররা এই মেডিসিন প্রেসক্রিপশন করেন? এই নরমোস ডিএস এবং নরমোস ট্যাবলেট খাওয়ার নিয়ম কী? কতদিন খেতে হবে? কিভাবে খেতে হবে? এই মেডিসিন খেলে কোন কোন ধরনের খাবার খাওয়া যাবে না? এই মেডিসিনের সাইড ইফেক্টগুলি কী কী? এই মেডিসিনের দাম কত? কোথায় পাওয়া যাবে? বিস্তারিত জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

আপনি আমার পাশে যেটি দেখছেন এটি নরমোস এবং নরমোস ডিএস ট্যাবলেট।

নরমোস ও নরমোস ডিএস ট্যাবলেটের মধ্যে পার্থক্য

এখন আমরা জানবো নরমোস এবং নরমোস ডিএস ট্যাবলেটের মধ্যে পার্থক্য কী কী? ডিএস শব্দের অর্থ হলো ডবল স্ট্রেংথ। ডবল স্ট্রেংথের মানে হলো দ্বিগুণ শক্তি। সুতরাং প্লেন নরমোস ট্যাবলেটের থেকে নরমোস ডিএস ট্যাবলেটের পাওয়ার বেশি।

যেমন প্লেন নরমোস ট্যাবলেটের মধ্যে মায়ো আইনোসিটাল থাকে ৫৫০ মিলিগ্রাম। আর নরমোস ডিএস ট্যাবলেটের মধ্যে মায়ো আইনোসিটাল থাকে ১১০০ মিলিগ্রাম। প্লেন নরমোস ট্যাবলেটের মধ্যে ডি-কাইরো আইনোসিটাল থাকে ১৩.৮ মিলিগ্রাম। নরমোস ডিএস ট্যাবলেটের মধ্যে ডি-কাইরো আইনোসিটাল থাকে ২৭.৬ মিলিগ্রাম। প্লেন নরমোস ট্যাবলেটের মধ্যে ক্রোমিয়াম পিকোলিনেট থাকে ২০০ মাইক্রোগ্রাম। নরমোস ডিএস ট্যাবলেটের মধ্যে থাকে ৪০০ মাইক্রোগ্রাম। প্লেন নরমোস ট্যাবলেটের মধ্যে ভিটামিন ডি থাকে ২০০ ইন্টারন্যাশনাল ইউনিট। আর নরমোস ডিএস ট্যাবলেটের মধ্যে থাকে ৪০০ ইন্টারন্যাশনাল ইউনিট। সুতরাং প্লেন নরমোস ট্যাবলেটের থেকে নরমোস ডিএস ট্যাবলেটের পাওয়ার দ্বিগুণ বেশি।

দাম ও বাজারের তথ্য

প্লেন নরমোস ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হলো ২৮৪ টাকা ৫০ পয়সা। আর নরমোস ডিএস ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হলো ৪৫৩ টাকা ৫০ পয়সা। নরমোস এক পাতায় ১০টি ট্যাবলেট থাকে। যার বর্তমান বাজার মূল্য এগুলো।

আরো পড়ুন: অ্যাভোমিন 25 মিলিগ্রাম ট্যাবলেট: মোশন সিকনেস ও বমি বমি ভাবের কার্যকরী ওষুধ

এখন তো প্রতিটা ওষুধের ছয় থেকে সাত পার্সেন্ট জিএসটি কমেছে। যার কারণে ওষুধের দাম একটু কমেছে। তবে সময়ের সাথে সাথে ওষুধের দাম আরও বাড়তেও পারে আবার কমতেও পারে। তবে যার প্রয়োজন, যে অসুস্থ তার তো ওষুধ খেতেই হবে। দাম বাড়লেও খেতে হবে, দাম কমলেও খেতে হবে।

কোন সমস্যায় এই ওষুধ দেওয়া হয়

যে সমস্ত মহিলাদের পিসিওডি, পিসিওএস বা সিস্টের সমস্যা আছে তাদেরকে আমরা বা ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করি বা খেতে বলি। যে সমস্ত মহিলাদের পিসিওডি, পিসিওএস বা সিস্টের সমস্যা আছে তাদের শরীরে বেশ কিছু রোগ বাসা বাঁধতে শুরু করে।

তার মধ্যে প্রধান কয়েকটি রোগ হলো অনিয়মিত মাসিক হওয়া। দুই তিন চার মাস পর পর মাসিক হওয়া। কোনো কোনো সময় আবার হেভি ব্লিডিংও দেখা দেয়। গর্ভধারণে অক্ষমতা, বারবার চেষ্টা করা সত্ত্বেও কনসিভ করতে না পারা। পুরুষের মতো মহিলাদের মুখেও দাড়ি-গোঁফ গজাতে শুরু করে। ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বগলে ও ঘাড়ের কিছু অংশ কালো হয়ে যায়। গলার সামনের দিকে বা পিঠে ছোট ছোট আঁচিল দেখা যায়। মুখে ব্রণ হয়। মাথার চুল পড়ে যায়। শরীর সবসময় দুর্বল ও ক্লান্ত থাকে। ঘন ঘন মেজাজ পরিবর্তন হয়। মেজাজ খিটখিটে হয়ে যায়। বেশি মাত্রায় টেস্টোস্টেরন ক্ষরণ হয়।

পিসিওডির প্রভাবে যৌন চাহিদা কমে যাওয়া

যার ফলে নারীদেহের যৌন চাহিদা কমে যায়। যে সমস্ত মহিলাদের পিসিওডি আছে তাদের কিন্তু যৌনতার প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু থাকে না। যৌন চাহিদা কমে যায়। আর মাঝে মাঝে পেট ব্যথা হয়। এমনকি শরীরে যে ইনসুলিন হরমোন তৈরি হয় সেটা সঠিকভাবে কাজে লাগে না।

এই সকল সমস্যাগুলি যদি আপনার হয় তাহলে একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ইউএসজি করবেন বা পেটের ছবি করবেন। যদি আপনার পিসিওডি কিংবা পিসিওএস বা সিস্ট থাকে তাহলে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খেতে পারেন।

চিকিৎসার সঠিক পদ্ধতি

তাহলে পরিষ্কার বোঝা গেল এ সকল সমস্যাগুলি যদি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পেটের ছবি করবেন, ইউএসজি করবেন। তারপর একজন গাইনিকোলজিস্ট ডাক্তারকে দেখাবেন।

আরো পড়ুন: জোকন 200 ট্যাবলেট: ফাঙ্গাল ইনফেকশনের শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ

প্রিয় দর্শক, এখন আলোচনা করব এই ওষুধের ডোজ এবং ডিউরেশন কেমন হবে। সমস্ত ওষুধেরই ডোজ এবং ডিউরেশন রোগীর বয়স, রোগীর ওজন আর রোগীর রোগের উপর নির্ভর করে। তাই ভিডিওর মাধ্যমে কোন ওষুধের একুরেট ডোজ বলা সম্ভব নয়।

ডোজ ও খাওয়ার নিয়ম

তবে এই ওষুধের প্রাথমিক ডোজ দিনে একবারই হয়ে থাকে। এটি আপনি সকালেও খেতে পারেন আবার রাত্রেও খেতে পারেন। তবে যে সমস্ত মহিলারা দীর্ঘদিন ধরে পিসিওডি সমস্যায় ভুগছেন, যাদের মাসিক অনিয়মিত হয়, যাদের ওজন বেশি, তাদেরকে এই ওষুধটি দিনে দুবার দেওয়া হয়। তারা সকালে একটি খাবেন আর রাত্রে একটি খাবেন।

অবশ্যই আপনার প্রেসক্রিপশনটা ফলো করবেন। আপনার প্রেসক্রিপশনে যদি OD লেখা থাকে তাহলে দিনে একবার খাবেন। আর যদি BD লেখা থাকে তাহলে দিনে দুবার খাবেন। এটি একটি লং টাইম মেডিসিন। এটি কমপক্ষে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত খেতে হয়। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খাবেন।

সাইড ইফেক্টসমূহ

এই ওষুধের বেশ কিছু সাইড ইফেক্ট আছে। যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, পেট ব্যথা, মুখের রুচি কমে যাওয়া, খিদে কম লাগা, মুখের স্বাদ পরিবর্তন হওয়া। এ সকল সমস্যাগুলি হতে পারে।

এই সাইড ইফেক্টগুলি সবার ক্ষেত্রে যে দেখা যায় সেটা কিন্তু নয়। কিছু কিছু মহিলার ক্ষেত্রে এই সাইড ইফেক্টগুলি দেখা যায়। সাইড ইফেক্টের কথা ভেবে যে আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন ওষুধ খাবেন না এমনটা যেন করবেন না। কারণ ওষুধ না খেলে আপনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন।

খাদ্যাভ্যাস ও জীবনযাপনের গুরুত্ব

যারা দীর্ঘদিন ধরে পিসিওডির সমস্যায় ভুগছেন, যাদের মাসিক অনিয়মিত হয়, যারা কনসিভ করতে পারছেন না, মা হতে পারছেন না, তারা কিন্তু শুধুমাত্র এই ওষুধের উপর নির্ভর করে থাকলে হবে না। আপনি প্রতিদিন যে খাবার খান, আপনার যে খাদ্যতালিকা, সেখান থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বিশেষ করে আলু, চিনি, চাল, গম, ময়দা, রিফাইন্ড তেল এগুলো থেকে তৈরি খাবার কমাতে হবে।

এইগুলো থেকে তৈরি খাবার আপনাকে কম কম খেতে হবে। বিশেষ করে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। ফাস্ট ফুড খাওয়া যাবে না। অতিরিক্ত তেল মসলা জাতীয় খাবার খাওয়া যাবে না। কোল্ড ড্রিংকস খাওয়া যাবে না। এগুলো আপনাকে মেনে চলতে হবে। আপনার ওজন কমাতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। সকাল সন্ধ্যা হাঁটতে হবে। কমপক্ষে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা হাঁটতে হবে।

সফল চিকিৎসার চাবিকাঠি

আপনার চেহারা একদম স্লিম ফিগারে পরিণত করতে হবে। আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে। শরীরে ঘাম ঝরাতে হবে। তবেই আপনি পিসিওডি সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি মা হতে পারবেন।

আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। আগামী দিনের নতুন আর্টিকেল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

Netbazardot.com
Netbazardot.comhttps://netbazardot.com
Medicine is the science and practice of caring for patients, managing the diagnosis, prognosis, prevention, treatment, palliation of their injury.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles