রেজুনেক্স সিডি থ্রি এনএফ ট্যাবলেট: হাড় ও নার্ভের ব্যথার জন্য কার্যকরী ওষুধ

আজকের পর্বে আমি এই রেজুনেক্স সিডি থ্রি এনএফ ট্যাবলেট নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন? কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকেন? এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কী? কতদিন খেতে হবে? এই মেডিসিনটি কারা খেতে পারবে না? এই মেডিসিনটি খেলে কোন কোন ধরনের সাইড ইফেক্ট হতে পারে? এই মেডিসিনের দাম কত? কোথায় পাওয়া যাবে? বিস্তারিত জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

আপনি আমার পাশে যেটি দেখছেন এটি রেজুনেক্স সিডি থ্রি এনএফ ট্যাবলেট। এই ট্যাবলেটের মধ্যে যে সমস্ত কম্পোজিশনগুলি থাকে সেগুলি হল ক্যালসিয়াম কার্বোনেট থাকে ১২৫০ মিলিগ্রাম (এলিমেন্টাল ক্যালসিয়াম ৫০০ মিলিগ্রাম), ভিটামিন ডি৩ থাকে ২০০০ আইইউ, মিথাইলকোবালামিন থাকে ১৫০০ মাইক্রোগ্রাম, এল-মিথাইল ফোলেট ক্যালসিয়াম থাকে ১ মিলিগ্রাম, পাইরিডক্সাল-৫-ফসফেট থাকে ২০ মিলিগ্রাম।

কোম্পানি ও দাম

এগুলির সমন্বয়ে ইন্তাস ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। আর নাম দিয়েছে রেজুনেক্স সিডি থ্রি এনএফ। একটু ভালো করে খেয়াল করবেন — এই ট্যাবলেটের নাম হচ্ছে রেজুনেক্স সিডি থ্রি এনএফ। এর ভিতরে এই সমস্ত কম্পোজিশনগুলি থাকে। কম্পোজিশনগুলি একটু ভালো করে দেখে নেবেন।

এটি এক পাতায় ১০টি ট্যাবলেট পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য ২৪২ টাকা। সময়ের সাথে সাথে এর দাম বাড়তেও পারে আবার কমতেও পারে।

কোন সমস্যায় এই ওষুধ ব্যবহার হয়

রেজুনেক্স সিডি থ্রি এনএফ এই ট্যাবলেটটি নিউরোপ্যাথিক পেইন বা নার্ভ সংক্রান্ত যেকোনো ধরনের ব্যথার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। এছাড়াও এটি হাড়ের সমস্যার জন্য ব্যবহার করা হয়।

প্রথমত আমাদেরকে জানতে হবে ব্যথা কত প্রকারের। ব্যথা কিন্তু টোটাল চার প্রকারের হয়ে থাকে। এক নম্বর — ব্যথা হয় আমাদের আঘাত লাগলে। আমাদের শরীরের কোথাও যদি কোনো কিছুর আঘাত লাগে তার কারণে আমাদের ব্যথা হয়। দু নম্বর — আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় তার জন্য আমাদের ব্যথা হয়। তিন নম্বর — আমাদের হাড়ের যদি সমস্যা থাকে, আমাদের হাড়ের যদি সমস্যা থাকে তার জন্য আমাদের শরীরে ব্যথা হয়ে থাকে। এছাড়াও আমাদের যদি নার্ভের কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য কিন্তু শরীরে ব্যথা হয়ে থাকে।

তাই বাজারে যে সমস্ত ব্যথানাশক ওষুধগুলি পাওয়া যায় — অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, সেরেকোক্সিব, নিমেসুলাইড, ট্রামাডল — এই জাতীয় ওষুধ খেলে কিন্তু আমাদের বিভিন্ন প্রকারের সাইড ইফেক্ট দেখা দেয়। আমাদের লিভার ও কিডনির উপরে প্রচুর প্রভাব ফেলে। আর এই জাতীয় ওষুধ খেলে ব্যথা কিন্তু ক্ষণিকের জন্য, সীমিত সময়ের জন্য ব্যথা কমে যায়। কিন্তু ওই ওষুধের রিয়াকশন কমে গেলে আবার ব্যথা অনুভব হয়।

আমাদের তাই পুরোপুরিভাবে ব্যথার চিকিৎসা করাতে চাইলে আপনাকে একজন ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। প্রথমে ভাবতে হবে আপনার ব্যথাটা কেন হচ্ছে। আপনার কি আঘাত লাগার কারণে ব্যথা হচ্ছে? আপনার কি কেটে গিয়েছে তার জন্য ব্যথা হচ্ছে? আপনার কি হাড়ের সমস্যার জন্য ব্যথা হচ্ছে নাকি আপনার নার্ভের সমস্যার জন্য ব্যথা হচ্ছে? আপনি আগে ভাবুন আপনার কেন ব্যথা হচ্ছে। তারপর আপনি চিকিৎসা নেবেন।

নার্ভ ও হাড়ের ব্যথায় উপকারিতা

যে সমস্ত রোগীর নার্ভের সমস্যার জন্য ব্যথা হচ্ছে আর যে সমস্ত রোগীর হাড়ের সমস্যার জন্য ব্যথা হচ্ছে — তারা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই রেজুনেক্স সিডি থ্রি এনএফ ট্যাবলেটটি খেতে পারেন।

এই রেজুনেক্স সিডি থ্রি-এর মধ্যে আছে ক্যালসিয়াম কার্বোনেট, এলিমেন্টাল ক্যালসিয়াম আর ভিটামিন ডি৩। এই তিনটে হচ্ছে আমাদের হাড়ের উপরে কাজ করে। আর মিথাইলকোবালামিন, এল-মিথাইল ফোলেট ক্যালসিয়াম আর পাইরিডক্সাল-৫-ফসফেট — এগুলো নার্ভের উপরে কাজ করে।

তাই যদি কারোর হাড়ের সমস্যার জন্য শরীরে ব্যথা হয়ে থাকে তাহলে সে এই ট্যাবলেটটি খেতে পারে। এছাড়াও যদি কারোর নার্ভের সমস্যার জন্য ব্যথা হয়ে থাকে তাহলে সে এই ট্যাবলেটটি খেতে পারে।

যে সমস্ত রোগীর কোমর থেকে পায়ের নিচে পর্যন্ত অবশ হয়ে যায়, কামড়ায়, জ্বালা অনুভব হয়, রাত্রে ঘুমাতে পারেন না, ওর ভিতরে নার্ভের কামড়ানি মানে কামড়ানি হয়, ভিতরে অবশ হয়ে যায়, ঝিনঝিন হয়, জ্বালা করে, প্রচণ্ড ব্যথা হয় — এ সমস্ত সমস্যা হলে আপনি ভাববেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে। নার্ভের কারণে এই ব্যথাগুলো হচ্ছে। তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নার্ভের ব্যথার কারণ

এখন প্রশ্ন হতে পারে নার্ভের সমস্যা কেন হয়? নার্ভের কারণে ব্যথা কেন হয়? দেখুন বয়সের সাথে সাথে আমাদের শরীরের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে ব্যথা হতে পারে। ওই ক্ষতিগ্রস্ত নার্ভগুলোকে ঠিক করার জন্য আপনাকে এই ওষুধ খেতে হবে।

এছাড়াও যে সমস্ত মানুষ প্রচুর পরিমাণে পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা কাজ করেন — ট্রাফিক পুলিশ, তারপর বিভিন্ন সিকিউরিটি গার্ড, এছাড়াও বিভিন্ন কাজের জন্য মানুষকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় — এটা যদি দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয়, দিনের পর দিন কঠিন পরিশ্রম করতে হয় — সেক্ষেত্রেও কিন্তু নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। তখন নার্ভের ব্যথা হতে পারে।

এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, যাদের সুগারের সমস্যা আছে, হাই ব্লাড প্রেসারের সমস্যা আছে — দীর্ঘদিন ধরে সুগার ও প্রেসারের সমস্যা থাকলেও কিন্তু নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রেও নার্ভের ব্যথা হতে পারে।

এছাড়াও যারা প্রচণ্ড পরিমাণে ধূমপান করেন, মদ্যপান করেন — সেক্ষেত্রেও নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণেও ব্যথা হতে পারে। তার জন্য আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যথানাশক ওষুধের পরিবর্তে আপনাকে নার্ভের ভিটামিন জাতীয় ওষুধ খেতে হবে।

সাইড ইফেক্ট ও সতর্কতা

তাহলে পরিষ্কার বোঝা গেল। যাদের ক্যালসিয়ামের অভাব আছে, ক্যালসিয়ামের অভাবের কারণে যাদের কোমরের হাড় খয়ে যাচ্ছে, কোমরের হাড় বেঁকে যাচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে পায়ের হাড় বেঁকে যাচ্ছে — এমনকি যাদের ভিটামিন বি কমপ্লেক্স-এর অভাবে হাতে-পায়ে খিঁচ ধরে, টান ধরে — হয়তো আপনি ঘুমিয়ে আছেন, অনেক রাত্রে আপনার পায়ের পেশি খিঁচ ধরলো, টান ধরলো, প্রচণ্ড ব্যথা হচ্ছে — যদি এরকম কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলেও আপনি এই ওষুধটি খেতে পারেন।

এই ওষুধটি কারা খেতে পারবে না? যাদের কিডনির সমস্যা আছে, কিডনিতে পাথর আছে — তারা এই ওষুধটি খেতে পারবে না। যদি খেতেই হয় — একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি খেতে পারেন।

এই ওষুধটি খেলে বেশ কিছু সাইড ইফেক্ট হতে পারে। যেমন বদ হজম, গ্যাস, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ঘুম ঘুম ভাব, গলা শুকিয়ে যাওয়া — এ সমস্ত সমস্যাগুলি হতে পারে। তবে আপনি যদি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিংবা আমার পরামর্শ অনুযায়ী অন্যান্য ওষুধের পাশাপাশি যদি আপনি এই ওষুধটি খান তাহলে আপনার কোনো প্রকার সাইড ইফেক্ট হবে না। আপনার যেকোনো ধরনের ব্যথার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।

চিকিৎসা সেবা

আপনি যদি কোন ধরনের ব্যথার চিকিৎসা করাতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার নাম, বয়স, ওজন লিখে আমাকে জানাবেন। আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার যদি কোনো রকমের ওষুধের প্রয়োজন হয় — আমি ওষুধ লিখে প্রেসক্রিপশনের ছবি তুলে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আমার ফি একদম কম — মাত্র ৯৯ টাকা।

আপনি যদি চান — আমার সাথে যোগাযোগ করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন। তবে আমাকে কেউ ডাইরেক্ট ফোন করবেন না। আগে প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর প্রয়োজন হলে আমি নিজেই ফোন করে নেব।

উপসংহার

আজকের আর্টিকেল এখানেই শেষ করছি। আগামী দিনের আর্টিকেল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

Netbazardot.com
Netbazardot.comhttps://netbazardot.com
Medicine is the science and practice of caring for patients, managing the diagnosis, prognosis, prevention, treatment, palliation of their injury.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles